কম্পিউটারের জন্য নিরাপত্তা প্রহরী নিযুক্ত করুন।

কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের নিজস্ব নিরাপত্তা সফটওয়্যার রয়েছে। মাইক্রোসফট সেফটি স্ক্যানার (এমএসএস) নামের এ প্রোগ্রামটি নিরাপত্তার জন্য খুবই কার্যকর। এটি ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার ও ম্যালওয়্যারের মতো ক্ষতিকর প্রোগ্রামগুলো মুছে ফেলা যাবে। এমএসএস কম্পিউটার স্ক্যান করার পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। তবে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো কাজ করলেও এটি কোনো বিকল্প অ্যান্টিভাইরাস নয়। যদি কম্পিউটারে ব্যবহূত অ্যান্টিভাইরাসটি ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম দূর করতে না পারে, সে ক্ষেত্রে এই সেফটি স্ক্যানারটি ব্যবহার করতে পারেন। www.microsoft.com/security/scanner/en-us/default.aspx ঠিকানা থেকে নামিয়ে এটি কম্পিউটারে ইনস্টল করতে হবে। টুলটি দিয়ে তিনভাবে স্ক্যান করা যায়। যে পদ্ধতিতে স্ক্যান করতে চান, সেটি নির্বাচন করে দিলেই স্ক্যান শুরু হয়ে যাবে।

1 Comment

আপনার কম্পিউটার এর মাদার বোর্ড হারিয়ে ফেলছেন? কোন চিন্তা নেই।

ভাইরাস বা অন্য কোনো সমস্যায় পড়ে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টলকরাটা নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায়, নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে, কিন্তু এরপর অতি দরকারি মাদারবোর্ডের চালক সফটওয়্যারের (ড্রাইভার) সিডিটি পাওয়া যাচ্ছে না।অর্থাৎ উইন্ডোজ ইনস্টলকরার পরে গ্রাফিকস, সাউন্ডকার্ড, ইন্টারনেট ইত্যাদি ইনস্টল করা দরকার, কিন্তু মাদারবোর্ডের সিডিটি আর খুঁজে পাচ্ছেন না। এখন কী করবেন? অনেক সময় দেখা যায়, কম্পিউটারের সঙ্গে ড্রাইভার সিডিটি পাননি, সে ক্ষেত্রেই বা কী করবেন? না, পাঠক, এমন সমস্যায় পড়লে ঘাবড়ানোর দরকার নেই। কারণ প্রায় সব মাদারবোর্ডের ড্রাইভার আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারেন ইন্টারনেট থেকে। এ জন্য www.drivers.com ওয়েবসাইটে গেলেই হবে। এখান থেকে আপনি আপনার মাদারবোর্ডের মডেল নম্বর দিয়ে সহজেই প্রয়োজনীয় ড্রাইভার নামিয়ে নিতে পারবেন বিনা মূল্যে।

4 Comments

Welcome to the My PC Solution

Dear Visitors,
Assalamualaikum, you'll happy to hear that we are going to develop a complete PC support for you. By this site you can solve all kinds of PC problems. So, you need not to go a service center for any causes of PC support. We'll solve all of your computer related problems.
lease termination
Stay with us.
Editor

1 Comment